ডাকাতির আগেই গ্রেফতার ৬ দুষ্কৃতী
দি নিউজ লায়ন; গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে গড়িয়া সন্ধ্যা বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃত 6 জনের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে ভজালি, লোহার রড, লোহা কাটার যন্ত্র এছাড়াও একটি স্কুটি উদ্ধার হয় যার ডিকির মধ্যে থেকে উদ্ধার হয়েছে বেশকিছু রুপার গহনা।
ধৃত 6 দুষ্কৃতীকে নিয়ে রাতভর তল্লাশি চালিয়ে সন্ধ্যাবাজার, খুড়িগাছি ও মিশন পল্লী এলাকা থেকে 65 টি মোবাইল ফোন, দুটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। 6 দুষ্কৃতীর মধ্যে 5 জনের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়, অপর একজনের বাড়ি সোনারপুর থানা এলাকায়। ধৃত ছয় জনের কলকাতার থানা গুলি ও জেলার থানা গুলিতে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। ধৃত ছয় জনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানাবে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Post a Comment