এক যুবকের প্রচেষ্টায় পরিবার পরিজন ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানা এবং স্থানীয় এক যুবকের প্রচেষ্টায় পরিবার পরিজন ফিরে পেলেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। জানা গেছে রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণদাঁড়িয়া গ্রামের বিশ্রামাগারে অপরিচিত এক বৃদ্ধকে বসে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে ওই ব্যক্তির কাছে পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি কিছুটা এলোমেলো কথা বললেও জানান তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। নিজের নাম মাখন দাস বলেও তিনি জানান। বলেন কোন কারণে পথ হারিয়ে এখানে এসে পড়েছেন। তখন এলাকার বিপ্লব মান্না নামে এক যুবক পুলিশ এবং বৃদ্ধের বাড়িতে খবর দিলে প্রথমে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পুলিশ এসে বৃদ্ধকে থানায় নিয়ে যায়।
পরে সোমবার বৃদ্ধের পটাশপুরের বাড়ির লোকজন এসে মাখন দাসকে থানা থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে তারা জানান মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে দীর্ঘ দেড় মাস ধরে বাড়ি ছাড়া ছিলেন মাখন দাস। তাই তার পরিবারের লোকেরা মাখন দাসকে ফিরে পেয়ে খুশি। তারা সাঁকরাইল থানার পুলিশ প্রশাসন ও দক্ষিণদাঁড়িয়া গ্রামের বাসিন্দাদের ধন্যবাদ জানান
Post a Comment