পুজোর আগেই দিঘা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ইন্দ্রনীল সেন - The News Lion

পুজোর আগেই দিঘা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ইন্দ্রনীল সেন

 


দি নিউজ লায়ন;    রাজ্যে ক্ষমতায় আসার পর দিঘাকে ঢেলে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাইরে থেকেও বহু পর্যটক ভ্রমণের জন্য দিঘায় আসতেন। কিন্তু সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে  দিঘার প্রভূত ক্ষতি হলেও পুজোর আগেই দিঘার পর্যটনের হাল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। রবিবারের পাশাপাশি সোমবারও দিঘা সহ আশেপাশের সৈকত গুলি ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী। খুব শীঘ্রই দিঘা আবার তার নিজের ছন্দ ফিরে পাবে বলে আশাবাদী তিনি। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, "পুজো পর্যন্ত নয়, পুজোর আগেই দিঘার পর্যটনের হাল ঘুরে দাঁড়াবে।"


 কয়েকদিন আগেই ইয়াশে ক্ষতিগ্রস্ত দিঘা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রবিবার ফের পরিদর্শনে আসেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। রবিবার বিকেলে দিঘা- শঙ্করপুর, তাজপুর, মন্দারমনির হোটেল সংগঠনের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিভাবে দ্রুত পর্যটনের হাল ফেরানো যায় তা নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি পুজোর আগেই দ্রুত হাল ফেরানোর ওপর জোর দিয়েছেন।


 এরপর সোমবার সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরান। তিনি বলেন, "আমরা পর্যটন সহায়তা প্রকল্প চালু করেছি। কর্মকর্তা যারা আছেন তারা গতকালই ডিটেলস পেয়ে গেছেন। আমরা আশা করব পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত যারা হোটেলিইয়ার্স রয়েছেন তারাও ইনফরমেশন পেয়ে যাবেন। পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গেলেই তারা যাবতীয় নির্দেশিকা পেয়ে যাবেন। এখানকার যারা হোটেলিইয়ার্স রয়েছেন তাদের সার্বিক ভাবে কিছু কিছু কাজের প্রয়োজন রয়েছে।


 ওটা নিয়ে আমরা নিজেদের মধ্যে বসবো এবং একদম পয়েন্ট ওয়াইজ পর্যটন দপ্তরকে জানাবেন ওরা। পর্যটন দফতর থেকে যতখানি করার আমরা করব।" গত ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তাজপুর পর্যটন কেন্দ্রে আসার জন্য সবথেকে বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে কালামপুর থেকে তাজপুর রাস্তা। সেই রাস্তা নিয়েও কথা বলেন মন্ত্রী নিজে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, "এখানকার কি কি প্রয়োজন এখানকার স্থানীয় যারা ব্যবসাদার রয়েছেন তারা নিজেরা বসে ঠিক করবেন। 


এই সার্কিটায় আর কি কি ওনাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট উনাদের লাগবে সেগুলো পয়েন্ট করে ওনারা ইতিমধ্যে কলকাতায় পাঠিয়ে দেবেন।" সোমবার সকালে প্রথমে তিনি তাজপুর সৈকতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেখেন এবং এরপর তিনি মন্দারমনিতে যান। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.