নিখরচায় বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করল তৃণমূল - The News Lion

নিখরচায় বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করল তৃণমূল

 


দি নিউজ লায়ন;   প্রতিশ্রুতি পালন করল রাজ্যের মা মাটি মানুষের সরকার। ডোমজুড় বিধানসভা এলাকার বালি-জগাছা ব্লকের প্রায় ৩৮ হাজার পরিবারকে নিখরচায় বাড়িতে বাড়িতে মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রত্যাশা অনুযায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বুধবার বিকেলে নিখরচায় মিষ্টি পানীয় জলের বাড়ি বাড়ি সংযোগ স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই প্রকল্পের শুভ সূচনা করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। 


বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ১০ কোটি মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৬৪টি প্রকল্প রচনা করে যেমন মানুষের জীবনযাত্রাকে সুরক্ষিত করেছেন, ঠিক তেমনই এই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বালি জগাছার জল প্রকল্পে নিখরচায় বাড়িতে বাড়িতে মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিয়েছেন। বিগত দিনে যিনি এখানকার বিধায়ক মন্ত্রী ছিলেন তাঁর নির্দেশে চারটি পঞ্চায়েতে বাড়িতে বাড়িতে জলের সংযোগের জন্য কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ে জলের সংযোগ দেওয়া হয়েছিল। 


যারা অর্থের বিনিময়ে এই জলের সংযোগ নিয়েছিলেন, আগামী দিনে তাঁদের সেই অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত দেওয়া হবে। প্রকল্পটি পুরোপুরি শেষ না করেই উনি ওই জলের সংযোগের ব্যবস্থা করেছিলেন। তাই তিনি হয়তো সেদিন ওইভাবে করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন জলের জন্য কোনও অর্থ নেওয়া যাবেনা। স্বাভাবিকভাবেই সেই নির্দেশকে সামনে রেখে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি আমরা আজকে পালন করলাম। 


বালি জগাছা অঞ্চলে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা ছিল। আজকে মানুষের স্বপ্নপূরণ হয়েছে। আমরা আজকে বাড়ি বাড়ি মিষ্টি পানীয় জল পৌঁছে দেব। এখানকার মানুষকে আর জল কিনে খেতে হবেনা। কোনও আর্সেনিকযুক্ত জল তাদের কাছে আর পৌঁছাবে না। তারা নিখরচায় মিষ্টি পানীয় জল পাবেন। ২০১৩ সালে এই প্রোজেক্ট পাশ হয়। ২০১৪ সাল থেকে এর কাজ শুরু হয়েছিল। বালি জগাছার ৮টি অঞ্চলের ৩৮ হাজার পরিবার এই জল প্রকল্পের আওতায় আসবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.