গাছ চুরির অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

গাছ চুরির অভিযোগে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;  কেতুগ্রাম থানা এলাকায় গাছ চুরির গাছ চুরির অভিযোগে গ্রেপ্তার ১ । ধৃতের নাম কানুরাম মাঝি। তার বাড়ি কেতুগ্রাম থানার জামালপুর গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কেতুগ্রাম ১ ব্লকের পান্ডুগ্রাম পঞ্চায়েতের মালুন গ্রামে মালদিঘী এলাকায় একবছর ধরে পঞ্চায়েত থেকে বনসৃজন করা হয়েছে। 


ওই এলাকায় দু'শ মিটার আয়তনে তিন হাজার পিস গাছ লাগানো হয়েছে। অভিযোগ,  দিনের পর দিন সেই গাছ একের পর এক কেটে নিয়ে পালাচ্ছে ধৃত কানুরাম মাঝি। এ নিয়ে ওই পঞ্চায়েতের প্রধান অনুপ ঘোষ কেতুগ্রাম থানায় ২৪ জুন লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান অভিযোগ করেন, সবমিলিয়ে ৩০০ টি সরকারি গাছ কেটে চুরি করেছে ধৃত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.