বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির - The News Lion

বুধবার থেকে খুলছে তারাপীঠ মন্দির

 


দি নিউজ লায়ন;   করোনার জেরে দীর্ঘ একমাস বন্ধ ছিল তারাপীঠ মন্দির। অবশেষে বুধবার খুলতে চলছে তারাপীঠ মন্দির । ভক্ত থেকে সেবাইত সবার মুখে হাসি।তারা মায়ের মুখ না দেখতে পেয়ে বিষন্নতায় ডুবে গিয়েছিলো তারা মায়ের কোটি কোটি ভক্ত। পর্যটকের অভাবে আর্থিক অনটনের সম্মুখিন হচ্ছিলো সেবাইতরা। সোমবার তারাপীঠ মন্দির খোলা নিয়ে জরুরি বৈঠক সারলেন , মন্দির কমিটি ।


 বৈঠকে উপস্থিত ছিলেন , মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় সহ মন্দিরের সকল সেবাইত । বৈঠকে সিদ্ধান্ত হয় , তারা মায়ের র্গভগৃহে মোবাইল নিশিদ্ধ , রাজ্য সরকারের করোনা বিধিনিষেধ মেনে ভক্ত দের মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে , আগের মতোই মায়ের মন্দির সারাদিন খোলা থাকবে ।


 আগামী বুধবার থেকে  তারা মায়ের ভক্তদের জন্য তারাপীঠ মন্দির খুলে দেওয়া হচ্ছে  , এমনটাই জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তারাপীঠ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন , বর্তমান পরিস্থিতি যত তাড়াতাড়ি বিদায় নয় ততই ভালো । পর্যটক বিহীন তারাপীঠ , ভক্তছাড়া মা তারার মন্দির , একদম বেমানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.