বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের অভিনব দৃশ্য - The News Lion

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের অভিনব দৃশ্য

 


দি নিউজ লায়ন;   আজ বীরভূমের ইলামবাজারে পোস্টার হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের আবেদন আমাদের কে তৃণমূল  কংগ্রেসে যোগদান করুন। পোস্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা লিখেছেন, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে যেভাবে কুরুচিপূর্ণ ভাষাগত আক্রমণ করেছে  সেজন্য তারা ক্ষমাপ্রার্থী। 


বোলপুর বিধানসভা বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী ফল ঘোষণার আগেই যেভাবে কাপুরুষের মতো দিল্লি পালিয়ে গেছেন , তা মেনে নিতে পারছেন না স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপির আইটি সেল এর ইনচার্জ তুষার মন্ডল সহ ৪০০ বিজেপি কর্মী তৃনমুলে যোগদান করলো। তৃনমূলে যোগদান করে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছে সদ্য বিজেপি ছেড়ে আসা তুষার মন্ডল , তার দাবী , নির্বাচনের ফল ঘোষণার পর বোলপুর বিধানসভায় বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী কার্যত পালিয়ে গেছেন অসহায় অবস্থায় কর্মীদেরকে ছেড়ে দিয়ে , যিনি নেতা হবেন তিনি কখনোই কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় না , মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা শিখলাম কি ভাবে কর্মীদের পাশে থাকতে হয় ।


 ফোন করলে অর্নিবান গাঙুলি কর্মীদের ফোন ধরেন না । আজ বুঝলাম এরা সুখের পায়রা । তাই আমরা তৃনমুল যোগদান করবো বলে আবেদন করেছিলাম , স্থানীয় তৃনমুল  নেতৃত্ব সম্মান দিয়ে দলে যোগদান করিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন।বীরভূম জেলা তৃনমুলের সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামনে সবকিছুই ফিকে হয়ে যায়। ওরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে দলে আসতে চেয়েছে , এলাকার উন্নয়নের জন্য কাজ করুক , মানুষের জন্য কাজ করলেই সবাই খুশী হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.