নাকাশিপাড়ায় উড়ালপুলে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার - The News Lion

নাকাশিপাড়ায় উড়ালপুলে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  নদিয়ার নকশিপাড়ায় উড়ালপুলে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।  রবিবার রাতে নাকাশিপাড়ার যুগপুরে ফ্লাই ওভারের কাছে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে, চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন ।

 

ঠিক কি কারণে ঐ মহিলা মারা গেছে সেবিষয়ে তদন্ত করছে নাকাশিপাড়া থানার পুলিশ। তবে পথ দুর্ঘটনা বা গাড়ির ধাক্কায় মারা যেতে পারেন বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে। মৃতদেহ সনাক্তকরণ করা সম্ভব হয়নি এখনো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.