ইটভাটায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
দি নিউজ লায়ন; ইটভাটায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪। ধৃতদের কাছ থেকে ১৫ রাউণ্ড কার্তুজ, তিনটি বন্দুক, ২টি মোবাইল ফোন, নগদ সাড়ে ১৯ হাজার টাকা, একটি কালো ব্যাগ উদ্ধার করল বকুলতলা থানার পুলিশ। অভিযুক্তদের নাম দীপক হালদার, কুমারেশ হালদার, মুচিরাম মণ্ডল, প্রভাস সরদার। এদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হয়।
এরা বকুলতলা থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত ২০ মে বকুলতলার মুক্তি ইট ভাটার ম্যানেজার সঞ্জয় গিরি থানায় অভিযোগ জানায়, ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীর দল নগদ ৪৫ হাজার টাকা, ৪টি মোবাইল নিয়ে চম্পট দেয়। এরই তদন্তে নেমে পুলিশ এই ডাকাতদের গ্রেপ্তার করে।

Post a Comment