শিলিগুড়িতে কয়েক লক্ষ টাকার নেশা ট্যাবলেট,গাঁজা ও বেআইনী মদ উদ্ধার
দি নিউজ লায়ন; ১২০০গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৪। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ওয়াসিম আকরম, মহম্মদ সাদ্দাম হোসেন, আনসারুল মৌমিন, সোনম সাহা। ধৃতরা মালদার বাসিন্দা।সেখান থেকে ওই ব্রাউন সুগার এনে শিলিগুড়ি হাসপাতালে উদ্দেশ্য ছিল বলেই মনে করা হচ্ছে। তাদের কাছ থেকে ১২০০গ্রাম ব্রাউন সুগার ও একটি চারচাকা গাড়ি উদ্ধার করা হয়।
শহরের অন্যপ্রান্তে আশীঘর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ইস্টার্ন বাইপাস এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করে গাঁজা। ২৫গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের নাম সমীর রায় ও উমেশ রায়। তারা উভয়ই শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
এদিকে মঙ্গলবার দুপুর নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে প্রধাননগর এলাকা হানা দেয় পুলিশ।লক্ষাধিক টাকার বেআইনি মদসহ দুই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম গোপাল বিশ্বকর্মা, পুস্পা থাপা। এনজেপি থানা এলাকা থেকে নেশার ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দেব কুমার দাস, অনিল মাহাতো। তাদের কাছ থেকে ৭০হাজার টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

Post a Comment