মদের ঠেকে বচসার জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন - The News Lion

মদের ঠেকে বচসার জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে খুন


দি নিউজ লায়ন;   মঙ্গলবার রাতে শ্যামপুর থানার আন্টিলাপাড়ায়‌ মদের ঠেকে বচসার জেরে এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে । মৃত ব্যাক্তির নাম রবীন খদ্দার (৫৯)। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শ্যামপুর থানার পুলিশ লালু মান্না নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে আন্টিলাপাড়ায় নদীর ধারে একটি মদের ঠেকে মদ খাওয়ার সময় সেখানে থাকা ব্যাক্তিদের নিজেদের মধ্যে বচসা বাধে। অভিযোগ বচসা চলাকালীন বাঁশ নিয়ে একে অপরকে মারতে থাকে। সূত্রের খবর এইসময় একটি বাঁশ রবীন খদ্দারের মাথায় লাগলে তিনি মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


অন্যদিকে মারামারিত শীতল মান্না গুরুতর আহত হয়। তাকে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। পরে তদন্তে নেমে লালু মান্নাকে গ্রেপ্তার করে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.