কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল মালদার দুই শ্রমিকের - The News Lion

কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল মালদার দুই শ্রমিকের


দি নিউজ লায়ন;   মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের কাশি বেনারস এলাকায় নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল মালদার কালিয়াচকের দুই শ্রমিকের। জখম হয়েছে মালদার আরও ছয় শ্রমিক।  তাদের চিকিৎসা চলছে উত্তরপ্রদেশের  বেনারস এলাকার একটি হাসপাতালে। বেনারসের এই দুর্ঘটনার খবর পৌঁছে যায় মালদার কালিয়াচকের শ্রমিকদের বাড়িতে।  ইতিমধ্যে ওই দুই শ্রমিকের মৃত্যু এবং ছয় জন শ্রমিক আহতের ঘটনার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী  দুঃখ প্রকাশ করেছেন।


 পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার মালদায় আসছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সরাসরি কালিয়াচকের ওই পরিবারগুলি সঙ্গে দেখা করে কথা বলবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিকে মৃত ও আহতদের জন্য রাজ্য সরকার এককালীন আর্থিক ক্ষতিপূরণের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।  


পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেনারস এলাকার কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন  একটি এলাকায় বিশাল নির্মীয়মান  বিল্ডিং কাজ চলছে। সেখানেই এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  মৃত দুই শমিকের নাম আমিনুল মমিন (৪০) এবং এবাদুল মমিন (৩০)। এদের বাড়ি মালদা কালিয়াচক থানার  শেরশাহী এবং রানুচক এলাকায়। বাকি ছয় জন শ্রমিকের নাম আরিফ মমিন (১৯), সহিদ আকতার (১৮), ইমরান মোমিন (১৮), আরিফ মমিন শেখ (১৯), শাকিব খান (১৮) এবং আব্দুল জব্বার (১৯)।  এদের বাড়ি  নরেন্দ্রপুর এলাকায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.