আমঝর্ণার জঙ্গল থেকে কয়েক লক্ষ টাকার শাল গাছ চুরি - The News Lion

আমঝর্ণার জঙ্গল থেকে কয়েক লক্ষ টাকার শাল গাছ চুরি

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের বন দপ্তরের  চাঁদড়া রেঞ্জ এর অধীন আমঝর্ণার জঙ্গল থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের বহুমূল্যবান শাল গাছ কেটে চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বলে বৃহস্পতিবার সকালে জানতে পারে বন দপ্তর। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনদপ্তর এর পক্ষ থেকে বৃহস্পতিবার থেকেই আমঝর্ণার জঙ্গলে জোরদার নজরদারি শুরু করা হয়েছে।


 সেই সঙ্গে কারা বহুমূল্যবান কয়েক লক্ষ টাকার দামি শাল গাছ কেটে চুরি করে নিয়ে গিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে বনদপ্তর এর আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে আমঝর্ণার জঙ্গলে গিয়ে বনদপ্তর এর আধিকারিকরা দেখতে পায় যে করাত মেশিন দিয়ে বেশ কিছু শাল গাছকে কেটে নিয়ে যাওয়া হয়েছে। যার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা । 


জঙ্গল থেকে গাছ কেটে চুরির অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এভাবে কয়েক লক্ষ টাকার শাল গাছ রাতের অন্ধকারে জঙ্গল থেকে কেটে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই এলাকার জঙ্গলে হাতি ও রয়েছে ।তা সত্বেও কিভাবে কয়েক লক্ষ টাকার শালগাছ দুষ্কৃতীরা করাত মেশিন দিয়ে কেটে নিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখে বনদপ্তর এর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.