শালবনিতে সোলার প্যানেল গুলিকে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ - The News Lion

শালবনিতে সোলার প্যানেল গুলিকে ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন;    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে শালবনি ব্লকের  মহাশোল কলোনি সংসদে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর এর মাধ্যমে বন্টিত উদ্বাস্তুদের অসেচ  জমিতে  সেচের জল সরবাহ করার জন্য  বিধানসভা নির্বাচনের পূর্বে নির্মিত সোলার বিদ্যুৎ প্রকল্পের , সোলার প্যানেল বসানো হয়েছিল।যার  ফলে ওই এলাকার বাসিন্দারা তাদের জমিতে চাষের কাজ শুরু করেছিলেন।সেই সোলার প্যানেল গুলিকে বুধবার রাতে কয়েক জন দুষ্কৃতী ভেঙে নষ্ট করে দেয় বলে অভিযোগ। এর ফলে  প্রকল্পটি নষ্ট হয়ে গিয়েছে ।


ওই ঘটনার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আবেদন জানায় এলাকার বাসিন্দারা। বিষয়টি স্থানীয় বাসিন্দারা শালবনি ব্লক প্রশাসনকে জানায় ।খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শালবনি ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। শালবনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে শালবনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


শালবনি থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সোনার বিদ্যুতের প্যানেলটি নষ্ট হয়ে যাওয়ায় ওই এলাকার চাষীরা এবার চাষ করতে পারবে না বলে জানান ।যার ফলে তারা হতাশ হয়ে পড়েছেন। তাই গ্রামবাসীরা ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.