বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন গোয়ালতোড় এর কাবেরী চ্যাটার্জী
দি নিউজ লায়ন; তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই তৃণমূলের সাথে যুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এর কাবেরী চ্যাটার্জী ও দুলাল মন্ডল। কাবেরী চ্যাটার্জী বর্তমানে জেলা পরিষদের সদস্য। দুলাল মন্ডল ছিলেন তৃণমূল কংগ্রেসের কিসান ক্ষেতমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি। তারা মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন । ২০২০ সালের১৮ই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর হাত ধরে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।
কাবেরী চ্যাটার্জী ও দুলাল মন্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেও তারা বিধানসভা নির্বাচনের সময় যেমন তৃণমূলের কোন বিরোধিতা করেনি, তেমনি বিজেপির কোনো কর্মসূচিতে তারা যোগদান করেননি ।কাবেরী চ্যাটার্জী বলেন একটা ভুল হয়ে গিয়েছিল সেটা মুকুলদা কে জানিয়েছি, দলের জেলা সভাপতি অজিত মাইতি কে বিষয়টি জানিয়েছি । বিধানসভা নির্বাচনের সময় আমি বিজেপির সাথে কোনরকম যোগাযোগ রাখিনি। গড়বেতা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে তিন দিন প্রচারে গিয়েছিলাম।আমাদের বিজেপি দলে যোগদান করা ভুল হয়েছিল। আমরা ফের তৃণমূলের ফিরতে চাই, তৃণমূলের হয়ে কাজ করতে চাই ।
একসময় পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন ,ছিলেন জেলা পরিষদের নারী ও শিশুকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ, বর্তমান জেলা পরিষদের সদস্য ।তাই দলে ফিরতে চেয়ে কাদেরী চ্যাটার্জী ও দুলাল মন্ডল আবেদন করেছেন বলেও জানান। দলের জেলা নেতৃত্ব নির্দেশ দিলে তিনি দলের সামনের সারিতে থেকে কাজ করবেন বলে জানান। গোয়ালতোড়এর তৃণমূল কংগ্রেসের নেতা বর্তমান জেলা পরিষদের সদস্য চন্দন সাহা বলেন কাবেরী চ্যাটার্জী ও দুলাল মন্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেও তারা বিজেপির কোনো কর্মসূচিতে যোগদান করেনি।
বিজেপির প্রার্থীর হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে যায় নি। প্রথম দিন থেকেই তারা তৃণমূল দলে ছিলেন।একটা ভুল বোঝাবুঝির ফলে তারা বিজেপি দলে চলে গিয়েছিলেন ।তারা যদি দলে ফিরতে চেয়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্তের কাছে আবেদন করে ।তাহলে দলের রাজ্য ও জেলা নেতৃত্ব যা নির্দেশ দেবেন তা আমরা মেনে নেব ।ওদেরকে আমরা দলে নিতে বাধা দেব না। ওরা দলের সক্রিয় কর্মী ছিলেন ,দলে ফিরে আগামীদিনে সক্রিয় কর্মী হিসেবে দলের কাজ করুক এটাই কামনা করি।

Post a Comment