কৃষকবন্ধু নিশ্চিত আয় স্কীমে ১৪ হাজার ২১১ জন কৃষককে টাকা দেওয়া হল - The News Lion

কৃষকবন্ধু নিশ্চিত আয় স্কীমে ১৪ হাজার ২১১ জন কৃষককে টাকা দেওয়া হল

 


দি নিউজ লায়ন;   কৃষকবন্ধু নিশ্চিত আয় স্কীম থেকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ১৪ হাজার ২১১ জন কৃষককে ৫ কোটি ১৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে, কৃষকবন্ধু স্কীমে জেলায় ৩১ জন মৃত কৃষকের পরিবারকে এদিনই ৬২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। জেলার উপ কৃষি অধিকর্তা(প্রশাসন) হরিশচন্দ্র রায় বলেন, কৃষকবন্ধু নিশ্চিত আয় স্কীম থেকে জেলার মোট ৫২ হাজার ২৫৭ জন কৃষক টাকা পাবেন।


 তার মধ্যে বৃহস্পতিবার ১৪ হাজার ২১১ জন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্কীমের টাকা দেওয়া হয়েছে। বাকি ৩৮ হাজার ৪৬ জন কৃষককে পরবর্তীতে ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। উপ কৃষি অধিকর্তা আরও বলেন, বৃহস্পতিবারই কৃষকবন্ধু প্রকল্পে জেলায় মোট ৩১ জন মৃত কৃষকের পরিবারকেও দু’লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। উল্লেখ্য প্রসঙ্গত, কৃষকবন্ধু নিশ্চিত আয় স্কীম থেকে কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। বছরে ৫ হাজার করে দু’বার এই টাকা দেওয়া হয়ে থাকে। অন্যদিকে, কৃষকবন্ধু স্কীম থেকে মৃত কৃষকের পরিবারকে দু’লক্ষ টাকা করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.