বেসরকারি বাসের ছাদ থেকে দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; ঘটনাটি ঘটে কান্দি বাস টার্মিনাস এলাকায়। সেখান থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম নবকুমার হালদার (৩২)। তিনি কান্দি থানার ছাতিনাকান্দি তালারপাড় এলাকার বাসিন্দা। এদিন ওই এলাকার একটি বেসরকারি বাসের ছাদ থেকে দেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক কান্দি বাস টার্মিনাস এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। কিন্তু সম্প্রতি ব্যবসা বন্ধ ছিল। তবে প্রতিদিন তিনি ওই এলাকায় আসতেন। সেই হিসেবে এদিন বাসিন্দারা তাঁকে ওই এলাকায় ঘুরতে দেখেছেন।এরপর বেলা বাড়লে তাঁকে ওই বাসের ছাদের উপর ঘুমিয়ে থাকার মতো অবস্থায় দেখা যায়। রোদ-বৃষ্টিতে তিনি বাসের ছাদ থেকে না নামায় স্থানীয় লোকজন পুলিসকে খবর দেন। পরে পুলিস উদ্ধার করে চিকিৎসদের কাছে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করা হয়।

Post a Comment