ট্রাকের ধাক্কায় মৃত এক বৃদ্ধা
দি নিউজ লায়ন; বড়ঞার ফরাক্কা-হলদিয়া বাদশাহী সড়কের মজলিসপুর গ্রামের কাছে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম নসিবা বিবি (৬৩)।
তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর ওই সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হলেও, চালক পলাতক।

Post a Comment