কেউটে সাপ উদ্ধার হল শ্যামপুরে - The News Lion

কেউটে সাপ উদ্ধার হল শ্যামপুরে





৩৬৫ দিন- মাছ ধরার মুগরির মধ্যে আটকে পড়া একটি পূর্ণ বয়স্ক কেউটে সাপ উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে শনিবার সকালে শ্যামপুর ২ নং ব্লকের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর গ্রামে জমির মধ্যে মাছ ধরার মুগরির মধ্যে কেউটে সাপটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।পরে তারা খবর দেয় পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে। মূলত তার উদ্যেগে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান সাপটিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.