সোনার দোকানে দুঃসাহসিক চুরি
দি নিউজ লায়ন; মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানার বড় মার্কেট এলাকায় দেওয়াল কেটে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো । সোমবার গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান । ওই দোকানের মালিকের দাবি কয়েক লক্ষ টাকার সোনা ও চাদির অলংকার সহ নগদ কয়েক হাজার টাকা লুট করেছে দুষ্কৃতীরাা।
পুরো ঘটনার বিষয়ে অভিযোগ জানিয়েছেন ওই অলংকারের দোকানের মালিক তথা দুই ভাই পার্থ কর্মকার এবং নব কর্মকার । হরিশ্চন্দ্রপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সোনার দোকানে এই দুঃসাহসিক লুটের ঘটনায় এখন ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনার দোকানের পাশে রয়েছে একটি সাইকেলের দোকান। সেই সাইকেলের দোকানের তালা ভেঙে, তারপর কংক্রিটের পাকা দেওয়াল কেটে সোনার দোকানে চুরি করে দুষ্কৃতীরা।
সোনা এবং চাঁদির যা গয়না ছিল সবই লুট করেছে দুষ্কৃতীরা।হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৌরভ কেডিয়া বলেন, বিষয়টি শুনেছি। সেই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানো হয়েছে। এরকম ঘটনা যাতে আর না ঘটে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সেই নিয়ে প্রশাসনকে বলবো। বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক কর্তারা কাছে চিঠি দেবো।"

Post a Comment