রাস্তার মাঝে শিশুর কাটা মুণ্ডু দেখে শিউরে উঠলেন পথ চলতি মানুষ
দি নিউজ লায়ন; রাস্তার মাঝে শিশুর কাটা মুণ্ডু দেখে শিউরে উঠলেন পথ চলতি মানুষ। কোথা থেকে কিভাবে শিশুর কাটা মুণ্ডু এলো তা নিয়ে শোরগোল পড়ে যায় মালদায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার কৃষ্ণপল্লীতে। আর সেই শিশুর কাটা মাথা দেকে গুজব রটে যায় গুনিন বা ওঝাদের খপ্পরে পড়ে নাকি শিশু বলি দেওয়া হয়েছে। তবে এটা গুজব না সত্যি ঘটনা সে ব্যাপারে অবশ্য ইংরেজবাজার থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায় নি।
তবে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে আসে পুলিশ । রাস্তা থেকে শিশুর কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠান তদন্তকারী পুলিশ কর্তারা । এদিন কৃষ্ণপল্লি বাজার সংলগ্ন রাস্তাতেই পড়েছিল শিশুর গলা কাটা মুণ্ডুটি। সেটি নিয়ে কুকুর এবং কাক টানাহেঁচড়া করছিল। বিষয়টি দেখতে পান পথচলতি কিছু মানুষ। এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কর্তারা। কিভাবে শিশুর কাটা মুন্ডু এলাকায় এল তা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। এলাকার কিছু মানুষের অভিযোগ, কেউ বা কারা এখানে শিশুর কাটা মাথা ফেলে দিয়ে পালিয়েছে। কিন্তু দেহটি পাওয়া যায় নি। এরকম নির্মম ঘটনার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, তাদের খোঁজ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দারা।

Post a Comment