নাকা চেকিং এ নেশার কফ সিরাফ সহ গ্রেপ্তার এক ব্যক্তি - The News Lion

নাকা চেকিং এ নেশার কফ সিরাফ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

 


দি নিউজ লায়ন;   নাকা চেকিং এ বড়োসড়ো সাফল্য পেলো পুরুলিযা জেলা পুলিশ। নেশার কফ সিরাফ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি একটি গাড়িকে আটকও করা হয়। 


পুলিশ জানায় ধৃতের নাম দিলীপ মাহাতো বাড়ি কোটশিলা থানা এলাকার হেঁসেল বেড়া গ্রামে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। 


পুলিশ সূত্রে জানাগিয়েছে,  বৃহস্পতিবার রাতে রাঁচি - পুরুলিয়া সড়কে ঝালদা থানার বিরসা মোড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ।  সেই  সময় পুরুলিয়া দিক থেকে আসা ঝাড়খন্ড নাম্বারের একটি মারুতি  আটক করে চালককে জিঞ্জাসাবাদ শুরু করে।  পুলিশকে দেখে চার থেকে পাচ জন ব্যক্তি  ওই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।  সন্দেহ বাড়ায় ওই গাড়িতে তল্লাসি শুরু করে পুলিশ। গাড়ি থেকে ৫ টি পেটি থেকে ৫৮২ বোতল কফ সিরফ উদ্ধার হয়।  বৈধ কোনো নথি দেখাতে না পারায় ওই গাড়ির চালককে আটক করে পুলিশ। পরে গাড়ির চালকেই গ্রেফতার করা হয়।  


 ড্রাগ এবং প্রসাধনী আইনে একটি মামলা রুজু করে তদন্তে নামে।  


 পুলিশ জানিয়েছে, ওই চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন এই শিরাফগুলি নেশার কাজে ব্যাবহার হয়। ঝাড়খণ্ডের বোকারো থেকে একাধিক গাড়ি পাল্টে পুলিশের চোখে ধুলো দিয়ে এগুলি বিভিন্ন জায়গায় পাচারের কথা ছিল।   এত কাফ সিরাপ এতো পরিমানে এই প্রথম বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের দাবি।  পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন," একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।পালিয়ে যাওয়া অন্যানুদের খোঁজে তল্লাসি চলছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.