নিউ টাউন এনকাউন্টার কান্ডে, এসটিএফ ইন্সপেক্টরের দ্রুত আরোগ্য কামনায় গোটা গ্রাম
দি নিউজ লায়ন; এসটিএফ ইন্সপেক্টর কার্তিক ঘোষ কলকাতায় কর্মরত। নিউ টাউনে দুই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের সাথে এনকাউন্টারে দুজন পাঞ্জাবের শুটারক্রিমিনাল মারা যায়, কিন্তু তারই মধ্যে একটি গুলি কার্তিক বাবুর পেছন থেকে একটি গুলি এসে কাঁধে লাগে, তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
কার্তিক ঘোষের বাড়ি নদীয়ার করিমপুরের মহামায়া পল্লীতে। স্বভাবতই এই খবর পৌঁছাতেই গোটা মহামায়া পল্লী গ্রামের মানুষের উৎকণ্ঠা বৃদ্ধি পায়।
কিছুটা চঞ্চল স্বভাবের মানুষ হলেও কার্তিক ঘোষ আদতেও এলাকার ডাকাবুকো, পরোপকারী মানুষ ছিলেন। তার দ্রুত আরোগ্য কামনায় গোটা গ্রাম।

Post a Comment