উত্তরবঙ্গের শ্রমিক সংগঠন গুলিকে আরও শক্তিশালী করার উদ্যোগী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্যে সভাপতির দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গের সংগঠনগুলিকে আরো শক্তিশালী করতে উদ্যোগী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আইএনটিটিইউসি রাজ্য সভাপতি হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই তিনি সংগঠনগুলোকে শক্তিশালী করার উদ্যোগী হয়েছেন।
সেই কারণেই আইএনটিটিইউসির উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর অলক চক্রবর্তী কে নির্দেশ দেন বিভিন্ন শ্রমিক সংগঠন গুলির প্রতিটি ইউনিটের সাথে বৈঠক করার জন্য। লক্ষ্য একটাই শ্রমিক সংগঠন গুলিকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এই প্রসঙ্গে ঋতব্রত বাবু বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সদ্য আইএনটিটিইউসি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছি। শমিক সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে উত্তরবঙ্গের আইএনটিটিইউসি কো-অর্ডিনেটর অলক চক্রবর্তী কে বিভিন্ন ইউনিট গুলির সাথে বৈঠক করার নির্দেশ দিয়েছি। আমি নিজেও খুব শীঘ্রই উত্তরবঙ্গে যাব এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের ইউনিট গুলির সাথে সরাসরি কথা বলবো।
শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাওয়ার পরেই আইএনটিটিইউসি উত্তরবঙ্গের কোর্ডিনেটর অলক চক্রবর্তী নিউ জলপাইগুড়ি আইএনটিটিইউসি ইউনিটের সাথে বৈঠক করেন। নিউ জলপাইগুড়ি ইউনিটের অধীনে মোট ২৪টি শ্রমিক সংগঠন রয়েছে। এদিন এই সংগঠনগুলির নেতৃত্ব দাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত আলোচনা হয়েছে আগামী দিনে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং নানা কর্মসূচি পালনের মধ্যে সংগঠনকে শক্তিশালী করার উপায়।
এছাড়াও এদিন বিভিন্ন শ্রমিক সংগঠন গুলির রেজিস্ট্রেশন নবীকরণ এর বিষয়েও আলোচনা হয়েছে। সংগঠনের শ্রমিকদের তালিকা ও ফোন নাম্বার একত্রিত ক্রেতা রাজ্য নেতৃত্ব হাতে তুলে দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়। এদিনের দীর্ঘ বৈঠকের পরে আইএনটিটিইউসি উত্তরবঙ্গের কডিনেটর অলক চক্রবর্তী জানান কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আইএনটিটিইউসি বিভিন্ন সংগঠন গুলি।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে খাবার বিলি সহ বিভিন্ন এলাকা সেনিটাইজেশন করা ও শ্রমিকদের ভ্যাকসিন পাওয়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও অলক বাবু বলেন খুব শীঘ্রই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে শিলিগুড়িতে একটি যোগদান পর্ব হবে। সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক শ্রমিক আইএনটিটিইউসি তে যোগদান করবে।
পাশাপাশি তিনি এও বলেন আমাকে নির্দেশ দিয়েছে চা বাগানের সমস্ত সংগঠন কে এক সূত্রে বেঁধে নিয়ে কাজ করার জন্য। তাই চা বাগানের প্রত্যেকটি ইউনিট কে নিয়ে সাবলীল গতিতে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত সমস্ত চা সংগঠনগুলি এক ছাতার তলায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই চা শ্রমিক সংগঠনের নাম দিয়েছেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।

Post a Comment