চলে গেলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত - The News Lion

চলে গেলেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত




দি নিউজ লায়ন ; চলে গেলেন কবি, চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত । এদিন সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। গত বেশ কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।


 সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের যোগ্য উত্তরসূরি বলা হত তাঁকে।    জন্ম পুরুলিয়ায়, পড়াশোনা কলকাতায় জন্ম পুরুলিয়ায়, পড়াশোনা কলকাতায় বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম ১৯৪৪ সালে, পুরুলিয়ার কাছে আনারায়। তাঁরা নয় ভাইবোন। বাবা তারাকান্ত দাশগুপ্ত ছিলেন চিকিৎসক। ভারতীয় রেলে কর্মরত ছিলেন। বারো বছর বয়সে তিনি পড়াশোনার জন্য কলকাতায় আসেন।  


 অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু বুদ্ধদেব দাশগুপ্ত অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়েও তিনি অর্থনীতিতে অধ্যাপনা করেছেন। তারই ফাঁকে  চলচ্চিত্র নির্মানের শুরু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.