গুলিবিদ্ধ পুলিশ কর্মী - The News Lion

গুলিবিদ্ধ পুলিশ কর্মী




দি নিউজ লায়ন ;  স্ত্রীকে নিয়ে বেড়িয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কর্মী৷ বুধবার রাতে  ঘটনাটি ঘটেছে  চাপড়া থানার বড়ো আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের ওপর৷ আহত যুবকের নাম নীলয় বিশ্বাস।তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। দুষ্কৃতীদের ছড়াগুলি তাঁর মাথায় লেগেছে। নীলয় বিশ্বাসের বাড়ি পলাশিপাড়া থানার রানীনগর এলাকায়৷ 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ কর্মি বড় আন্দুলিয়ার শ্বশুর বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন৷ এরপরএই দিন রাতে রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আচমকা কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ গুলির আওয়াজ পেয়ে পেট্রোল পাম্পের কর্মিরা ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷


 এরপর পুলিশ ও পেট্রোল পাম্পের কর্মিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে হাসপাতালে পাঠায় ৷এরপর সেখান থেকে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.