মুম্বইতে বহুতল ভেঙ্গে মৃত ১১ - The News Lion

মুম্বইতে বহুতল ভেঙ্গে মৃত ১১




দি নিউজ লায়ন ;   টানা বৃষ্টির জেরে বুধবার রাতে ভারতের মুম্বইয়ের মালবনি এলাকার মালাডে ভেঙে পড়লো একটি চারতলা বাড়ি। দুর্ঘটনার জেরে মোট ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে ৮ টি শিশু রয়েছে। মোট আহত হয়েছেন ১৮ জন।যারমধ্যে  আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সাত জন। জানা যায়, বুধবার দিনভর মুম্বই নগরী জুড়ে প্রবল বৃষ্টিপাত চলে। তবে স্থানীয় পুরসভা আগে থাকতেই মুম্বইয়ের বেশ কিছু বাড়িকে বিপদজনক ঘোষণা করেছিলো। যারমধ্যে এই পুরনো এই বহুতল ভবনটিও ছিলো। 


টানা বৃষ্টির জেরে ভবুটি ভেঙে পড়ে বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। বুধবার রাত ১১ টা বেজে ১০ মিনিট নাগাদ পশ্চিম মুম্বইয়ের মালবনির মালাডে ভেঙে পড়ে চারতলা এই বাড়িটি। বাড়িটি ভেঙে পড়ার সময় অধিকাংশ আবাসিকরাই বাড়ির ভিতরে ছিলেন। যারমধ্যে বেশ কিছু শিশুও ছিলো। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিডিবিএ মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলকর্মীরা। তবে তার আগেই উদ্ধারকাজে হাত দেয় স্থানীয় বাসিন্দারা। 


শেষ খবর পাওয়া অবধি,ধ্বংসাবশেষের মধ্যে কেউ আটকে রয়েছে কি না তার খোঁজ চলছে। এদিকে বুধবারের বৃষ্টিতে মুম্বই নগরী কার্যত জলে  থৈ থৈ অবস্থা। রাস্তা থেকে শুরু করে বহু এলাকার রেললাইন্ন জলে  ডুবে যায়।ন্নীচু এলাকাগুলিতে বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। এদিকে শুধু মুম্বই নয়, আগামী চারদিন গোটা মুম্বই জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.