করোনা রিপোর্ট হাতে পেয়েই আত্মহত্যা এম্বুলেন্স চালকের - The News Lion

করোনা রিপোর্ট হাতে পেয়েই আত্মহত্যা এম্বুলেন্স চালকের

 


দি নিউজ লায়ন;   করোনা রিপোর্ট হাতে পেয়েই আত্মহত্যা এম্বুলেন্স চালকের। রিপোর্ট পেয়েই একাধিকবার মানসিক অবসাদ ও আতঙ্কে আত্মহননের চেষ্টা। ফুলবাড়ি ব্যারেজে ঝাঁপ দিতে গিয়ে প্রাণ রক্ষা হলেও শেষ রক্ষা হলোনা। দ্বিতীয়বার নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী এম্বুলেন্স চালক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মহকুমার নকশালবাড়ির রাঙাপানি এলাকায়।


 মৃত যুবকের নাম রিন্টু পাল (৩১)। পেশায় এম্বুলেন্স চালক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এম্বুলেন্স চালাতো সে। শুক্রবার সকালে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের তরফে জানা গিয়েছে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ি ফুলবাড়ি নদী ব্যারেজে আত্মহত্যার চেষ্টা করে। কোনোক্রমে স্থানীয়রা তাকে আটকান।


 সে যাত্রায় প্রাণ রক্ষা হলেও এরপর থেকেই শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসার জন্য শয্যা খোঁজ করতে লাগে। বেসরকারি হাসপাতালে শয্যা না পেয়ে প্রবল  মানসিকচাপ ও আতঙ্কে ভেঙে পড়ে সে। এরপরই মানসিক চাপ সামলাতে না পেরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। মৃত যুবকের স্ত্রী ও তিন বছরের একটি শিশু রয়েছে। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে সৎকার্য করে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.