লড়াই হয়েছে দ্বিমুখী, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ লড়াইয়ে নেই বলছে শিলিগুড়ির রাজনৈতিক মহল
দি নিউজ লায়ন; লড়াই হয়েছে দ্বিমুখী। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ লড়াইয়ে নেই বলছে শিলিগুড়ির রাজনৈতিক মহল। সমস্ত জায়গায় লড়াইটা তৃনমূল ও বিজেপির মধ্যে হলেও। শিলিগুড়ির ক্ষেত্রে সে ভোটযুদ্ধের যোদ্ধারা একেবারেই ভিন্ন।গণনার দিন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে তৃণমূলের জয় নিশ্চিত হচ্ছে। আর শিলিগুড়ির ক্ষেত্রে লড়াইটা একেবারেই জলের মতো সাফ হয়ে উঠেছে এই মুহুর্তে। রাজনৈতিক বিবেচক মহল বলছে ভোটের লড়াইয়ের ময়দানের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ আগেই আউই হয়ে গিয়েছে। তিনি লড়াইয়ে নেই। লড়াইটা অশোক দুর্গের সঙ্গে তৃণমূলের। যেহেতু অশোক ভট্টাচার্য্য এর কাছে পূর্বের বিধায়ক, মেয়র ও প্রাক্তন মন্ত্রীর খেতাব রয়েছে সেক্ষেত্রে বাড়তি মাইলেজ কিছুটা রয়েছে তাঁর।
তৃনমূলের অন্দরেও সে গুঞ্জন। দীর্ঘদিনের তৃনমূল নেতা মিলন দত্ত জানান লড়াইটা সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য্য ও তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের সঙ্গে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ লড়াইয়ের ময়দানেই নেই। তাকে শহরবাসী অনেক আগেই বর্জন করেছেন। তিনি বোল্ড আউট হয়েছে। সুতরাং অশোক বাবু ও তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের মাঝে লড়াই। এদিকে শুক্রবার শিলিগুড়ি শহরে বিধি মেনে সমস্ত দলের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের করোনা পরীক্ষার ধুম পড়ে যায়। সেখানেই তৃনমূল ও সংযুক্ত মোর্চার কাউন্টিং এজেন্টদের মধ্যে উৎসাহ লক্ষ করা যায়। সেক্ষেত্রে বিজেপি কাউন্টিং এজেন্টদের মধ্যে সেভাবে কোনো সাড়া পাওয়া যায়না। শহরের রাজনৈতিক মহলের মন্তব্য কেন্দ্রীয় নেতাদের এনে স্থানীয় নেতা কর্মীদের মনোবেল বৃদ্ধি করলেও, ভাজপা নবীন প্রবীণ কেউই এখনও বামপন্থী ভাবধারার শঙ্কর ঘোষকে মেনে নিতে পারেননি।
রাজনৈতিক বিবেচক মহল বলছে সুবিধাবাদী ভাবনার শঙ্করের সঙ্গে শহরের মানুষের সমর্থন তো নেইই এমনকি বিজেপির বড় অংশের নেতা কর্মীরা তাকে ভোট দেননি। অন্যদিকে তৃণমূলের অন্দরের হিসেব নিকেশটা একটু অন্যরকম। দলের অন্দরমহলের প্রাচীন ও অভিজ্ঞ জন্মলগ্ন থেকে শহরের রাজনীতির পাঠ রয়েছে যাদের কাছে তাদের চুলচেরা বিশ্লেষণ বলছে লোকসভা নির্বাচনে যে ভোট স্থানান্তরিত হয়েছিল তা কামব্যাক করছে সিপিআইএমের ঘরে। ফলে কার্যত বিজেপির ভোট ব্যাংক শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে নেই। যা এগিয়ে রাখবে তৃণমূলকে। দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান আমরা জয়ের বিষয়ে আশাবাদী। রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি বিধানসভার তিন কেন্দ্রে ভালো ফল হবে। ফাঁসিদেওয়ায় বিপুল ভোটে জিতবে তৃনমূল।
Post a Comment