করোনা প্রতিষেধকের লাইনে দাঁড়িয়ে চায়ের পেয়ালায় চুমুক, ব্যবস্থা নেবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল - The News Lion

করোনা প্রতিষেধকের লাইনে দাঁড়িয়ে চায়ের পেয়ালায় চুমুক, ব্যবস্থা নেবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

 


দি নিউজ লায়ন;  টিকাকরন কেন্দ্রে  মাস্ক খুলে চায়ের পেয়ালায় সুখ চুমুক, শিকেয় স্বাস্থ্যবিধি। সচেতনতার বিষয়ে উদাসীন শিলিগুড়ি শহরের বড় অংশ। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে হু হু করে বেড়েছে শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা। আর শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাথেই টিকাকরন কেন্দ্রে লম্বা লাইন পড়ছে জনসাধারনের। তবে প্রতিষেধক নিতে এসেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাদাগাদি ভিড়ে জমে উঠলো চায়ের আসর।


 লাইনেই মিলছে চায়ের সাপ্লাই, আর মেডিকেল কলেজের এই লাইনে দাঁড়িয়েই দূরত্ব বিধি তো দুরস্থ রীতিমতো মাস্ক খুলে ছয় সাতজনের টিকা নিতে আসা একটি দল জমিয়ে তুললেন চায় পে চর্চা। যারা প্রত্যেকেই আবার স্বাস্থ্যকর্মী। আর রীতিমতো লাইনে দাঁড়ানো প্রতিষেধক নিতে আসা ব্যক্তিদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মিলছে কেটলি ধরে চায়ের সরবরাহ। বিষয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিককে বলা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।


 তিনি বলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে দ্বিতীয় তলায় কোভিড ভ্যাকসিনেশন কেন্দ্রে কে বা কারা বাইরে থেকে চা সরবরাহ করছে তা দেখা হবে। পুরো বিষয়টি আমি দেখছি। তবে পাশাপাশি এই ছবি মানুষের উদাসীনতার প্রমান।শহরবাসী এই পরিস্থিতিতে দাঁড়িয়েও এতটা উদাসীন, লাইনে দাঁড়িয়ে মাস্ক খুলে চায়ে চুমুক লাগাচ্ছেন তারা।এভাবে চললে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.