তৃণমূলের ব্লক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও দলের নেতাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩
দি নিউজ লায়ন; তৃণমূলের ব্লক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও দলের নেতাকে মারধরের ঘটনায় পুলিস বিজেপির তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গলসি এলাকায়। ধৃতদের নাম বিজয় ধাড়া, মনোজ মাঝি ও সত্যজিৎ গাঁতি। গলসির বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গলসির উত্তর বাজারে তৃণমূলের ব্লক পাটি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন জেলা সহ-সভাপতি নবকুমার হাজরা। সেই সময় ৪০-৫০ জন বিজেপি কর্মী লাঠি, শাবল, কুড়ুল, হাঁসুয়া প্রভৃতি নিয়ে পাির্ট অফিসে হামলা চালায়।
অফিসের চেয়ার, টেবিল, সোফা ভাঙচুর করে। জেলা সহ-সভাপতি নবকুমার হাজরাকে মাটিতে ফেলে মারধর করে। তাঁকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা হয়। শেখ লালিম নামে এক তৃণমূল কর্মীকেও মারধর করা হয়। পুরষা হাসপাতালে জেলা সহ-সভাপতির চিকিৎসা করানো হয়। ঘটনার কথা জানিয়ে লালিম থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment