তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ১ মহিলা
দি নিউজ লায়ন; তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি এলাকায়। ধৃত মহিলার নাম সবিতা বাউড়ি। ৫ নম্বর ইছলাবাদ এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার ১০-১৫ জন লাঠি, বাঁশ, শাবল প্রভৃতি নিয়ে ৫ নম্বর ইছলাবাদের ক্ষুদিরাম কলোনিতে তৃণমূলের পাির্ট অফিসে হামলা চালায়। পাির্ট অফিসের টিভি, জানালা ও দরজা ভাঙচুর করা হয়।
বাধা দিতে গেলে তৃণমূল কর্মীদের মারধর করা হয়। লোকজন জড়ো হলে মারধরে জড়িতরা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় পুলিসে অভিযোগ দায়ের করেন। এরপরই বুধবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment