বিধ্বংসী অগ্নিকান্ডে প্লাস্টিক এর কারখানা অসংলগ্ন দোকান বাড়ি, ক্ষয়ক্ষতি বিপুল টাকার - The News Lion

বিধ্বংসী অগ্নিকান্ডে প্লাস্টিক এর কারখানা অসংলগ্ন দোকান বাড়ি, ক্ষয়ক্ষতি বিপুল টাকার

 


দি নিউজ লায়ন;   বিধ্বংসী অগ্নিকান্ডে বশীভূত হলো প্লাস্টিকের কারখানা থেকে শুরু করে সংলগ্ন দোকান ও বাড়ি। ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডোমকল এর গড়াইমারী রাজাপুর এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন ও স্থানীয় মানুষের চেষ্টায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসে। তুমি খাবে ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার অধিক বলে জানা যায়।


 স্থানীয় সূত্রে জানা গেছে, আর পাঁচটা দিনের মতো এদিনও গোডাউনে কাজ চলছিল। আচমকা গোডাউনের পেছনদিকে হঠাৎই দাও দাও করে আগুন ধরে যায়। পরে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে গোডাউন সংলগ্ন বাড়ি ও দোকানে আগুন ধরে যায়। 


পরবর্তীতে ওই প্লাস্টিক কারখানার মালিক তড়িঘড়ি দমকল ও স্থানীয় প্রশাসনকে ফোনে পুরো বিষয়টি জানায়। এলাকার পঞ্চায়েত প্রধান রাখি বিশ্বাস বলেন,"এটা খুবই দুঃখজনক ঘটনা তবে পঞ্চায়েতের তরফ থেকে সাধ্যমত এলাকার মানুষজন কে সাহায্য করার চেষ্টা করা হবে অবশ্যই"। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে ওই প্লাস্টিক এর কারখানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.