ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো বাসন্তীর পিঁপড়েখালি লোহার ব্রীজ - The News Lion

ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো বাসন্তীর পিঁপড়েখালি লোহার ব্রীজ

 


দি নিউজ লায়ন;   শুক্রবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রের চড়াবিদ্যা অঞ্চলের কুমড়োখালি এলাকায় বিদ্যাধরী নদীর শাখা নদী উপর পিঁপড়েখালি লোহার ব্রীজ হঠাৎই ভেঙে পড়লে অসহায় হয়ে পড়ে এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদ্যাধরী নদীর শাখা নদী পিঁপড়েখালি নদী।এই নদীর উপর ১৯৯৫ সালে প্রায় ৮০ থেকে ৯০ ফুট লম্বা একটি লোহার ব্রীজ তৈরি হয় সাধারণ মানুষজনের যাতায়াতে।ব্রীজটি বাসন্তীর চড়াবিদ্যা অঞ্চলের কুমড়োখালি এবং উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রামপুর বাজার সংযোগস্থল ছিল।


ফলে দুই ২৪ পরগনার মানুষের যাতায়াত পথ ছিল এই লোহার ব্রীজের উপর দিয়ে।তবে দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে লোহার ব্রীজটি ভগ্নদশায় পরিণত হয়।বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষজন লোহার ব্রীজের উপর দিয়ে যাতায়াত করছিল।আর এইদিন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ ঝড় বৃষ্টিতে হঠাৎই পিঁপড়েখালি লোহার ব্রীজটি ভেঙে পড়ে।ফলে যাতায়াতে চরম দুর্ভোগের মধ্যে পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।তবে কেউ হতাহত হয়নি।এ বিষয়ে বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল জানান ঝড় বৃষ্টিতে পিঁপড়েখালি লোহার ব্রীজটি ভেঙে পড়ে এমন খবর পাওয়া গিয়েছে।বিষয়টি বিভাগীয় দফতর কে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.