ভাঙড়ের রাজনীতিতে নক্ষত্র পতন, না ফেরার দেশে পাড়ি দলেন অহিদুল ইসলাম
দি নিউজ লায়ন; ভাঙড়ের রাজনীতিতে নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি দলেন অহিদুল ইসলাম। এবারের ভোটে তিনি তৃণমূল প্রার্থী রেজাউল করিমের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। পারিবারিক সুত্রে খবর গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারনে বাইপাসের ধারে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় এল সেই খারাপ খবর। পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন ভাঙড়ের তৃনমূল নেতা অহিদুল ইসলাম।
হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। তাঁর স্ত্রী, এক পুত্র ও বর্তমান। ভাঙড়ের রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল। এ যেন বিনা মেঘে বজ্রপাত। অহিদুল ইসলামের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভাঙড়। কারণ এই মানুষটি যে তাদের কাছে ছিলেন; একজন অভিভাবক। তার প্রয়াণে বাকরুদ্ধ; তৃনমূল কংগ্রেস সহ রাজনৈতিক মহল। এই তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভাঙড়ের রাজনৈতিক মহলে।
তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি সক্রিয় কর্মী হয়ে কাজ করেছেন। ভাঙড় ২ ব্লকের সভাপতি ছিলেন তিনি। তাঁর অনুগামীরা বলছেন, দাদাকে সব সময় ফিটই দেখেছি। বলিষ্ঠ একজন মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব। আচমকাই বুকে ব্যথা হল। সন্ধ্যায় সব শেষ। শোকস্তব্ধ ভাঙড়ের তৃণমূল শিবির। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার তৃনমূল নেতারা। তাঁর অকাল প্রয়াণে শোকাহত ভাঙড়ের মানুষ সহ পরিবার পরিজনেরা।

Post a Comment