গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে ট্রাকে পৃষ্ঠ হয়ে মৃত্যু টোটো চালকের - The News Lion

গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে ট্রাকে পৃষ্ঠ হয়ে মৃত্যু টোটো চালকের

 


দি নিউজ লায়ন;   গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে ট্রাকে পৃষ্ঠ হয়ে মৃত্যু টোটো চালকের। ঘটনাকে কেন্দ্র করে থানায় বিক্ষোভ উত্তেজিত জনতার।জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির চম্পাসরী ঢাকনিকাটার বাসিন্দা টোটো চালক প্রমোদ বর্মন (৩৫) টোটো নিয়ে নিয়ন্ত্রিত বাজার থেকে ফিরছিল। সেসময় শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারের দ্বিতীয় গেটের কাছে টোটো সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয় সরকারি দপ্তরে ভাড়ায় চলা একটি গাড়ির। গাড়ির ধাক্কায় টোটো সহ কয়েক ফিট দূরে জাতীয় সড়কের ওপর ছিটকে যায় টোটো চালক। জাতীয় সড়কের ওপর ঠিক সেসময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক টোটোর ওপর দিয়ে চলে চায়। ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে যায় টোটো চালক। 


ঘটনার পরই উত্তেজিত জনতা ও মৃতের এলাকাবাসীর প্রধাননগর থাকায় বিক্ষোভ দেখায়। পুলিশ তৎক্ষণাৎ ওই চার চাকা সরকারি দপ্তরীয় কাজে ভাড়ায় নেওয়া গাড়ির চালককে গ্রেপ্তার করে। তবে ঘটনাস্থল থেকে পলাতক ঘাতক ট্রাকটি। পুলিশ জানায় এলাকাবাসীদের দাবি সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তা নয়, গাড়িটি সিভিল এডমিনিষ্ট্রেসন বিভাগ ভাড়ায় নিয়ে থাকে। তবে সেসময় সরকারী কোনো কর্মী সে গাড়িতে ছিল না। এমনকি দপ্তরিয় কোনো কাজেও সেসময় গাড়িটি ব্যবহৃত হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.