ইসলামপুরে একাধিক চা বাগানে চা পাতা নষ্ট করে দিল দুষ্কৃতীরা - The News Lion

ইসলামপুরে একাধিক চা বাগানে চা পাতা নষ্ট করে দিল দুষ্কৃতীরা

 


দি নিউজ লায়ন;  তৃণমূলকে ভোট দেওয়ার শাস্তি ! ইসলামপুর বিধানসভার রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক চা বাগানে হামলা চালাল ভাজপার দুষ্কৃতীরা। চা বাগানের পাতা কেটে নেওয়ার পাশাপাশি চা গাছ উপড়ে নষ্ট করে দেওয়া হয়। ঘটনাস্থলে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


কেশব দাস নামে এক গ্রামবাসী জানান, ভোটের পর্ব মিটে যাওয়ার পরে দুষ্কৃতীরা এই হামলা করে। নদী পার হয়ে কোথাও যেতে পারছেন না তারা।এমনকি রামগঞ্জ বাজারেও যেতে পারছেন না বলে তাদের অভিযোগ। পাশাপাশি মঙ্গলবার রাতে তাদের পাতা ও গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গাছের পাতা এভাবে কেটে নেওয়ার জেরে তারা যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বলে তারা জানান। তাদের রুটি-রোজগারের চা বাগান থেকেই। ঘটনার খবর পেয়ে রামগঞ্জ দুই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল কাদির সেখানে পৌঁছন। 


তিনি জানান, কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনাকে প্রশ্রয় দেয় না। এবং আমরা দেখেছি এই ঘটনা সত্যিই লজ্জা।আমরা দেখেছি চা পাতার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং পাতা তুলে ফেলা হয়েছে। তবে আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবো। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী  নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যাতে এলাকায় শান্তি থাকে সেই ব্যবস্থা করার জন্য এবং আমরা তৃণমূলের সমস্ত কর্মীরা এবং রামগঞ্জ দুই অঞ্চলের বিভিন্ন কর্মীরা আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা থাকবো যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য। প্রশাসনের কাছেও বলেছি করা হাতে দমন করার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.