শেরপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কারে তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির - The News Lion

শেরপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কারে তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

 


দি নিউজ লায়ন;   শেরপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কারে তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম মহবুল শেখ(৫২)। মর্মান্তিক এই ঘটনায় এদিন বিকেলে খরগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের বাড়ি জঙ্গিপুর থানার তেঘড়ি গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ছেলের বাইকে চেপে  বাড়ি ফিরছিলেন মহবুল সাহেব। ওই এলাকায় বাইকের সামনে আচমকা একটি গোরু চলে আসে। গোরুকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দু’জনেই বাইক থেকে পড়ে যান। 


সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন ওই প্রৌঢ়। ঘটনায় বাইক চালকও জখম হয়েছেন। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক  মৃত্যু হয় আরো এক ব্যক্তির।  পাড়শালিকা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম মেঘনাথ বাগদি(৫০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ব্যক্তি ঘাস কাটার জন্য মাঠে গিয়েছিলেন।  বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। সেই সময় মাঠে একটি জমির আলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে  ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। জোড়া মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.