করোনা রুখতে অভিনব প্রয়াস ক্যানিং থানার
দি নিউজ লায়ন; দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।করোনার আগ্রাসী আক্রমণ থেকে জন সাধারণ কে সচেতন করে নিজেরাও যাতে সুরক্ষিত থাকতে পারেন তার জন্য অভিনব উদ্যোগ নিল বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার পুলিশ।থানার অফিসার ও ফোর্সের জন্য নির্দিষ্ট সময় ধরে উষ্ণ বাষ্প নেবার জন্য তৈরী হল ভেপার কিয়স্ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যানিং থানায় পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে প্রায় ২৭০ জন রয়েছেন।প্রতিদিনই তাঁরা এই ভেপার কিয়স্ক এর সাহায্যে সর্বোচ্চ চার বার উষ্ণ বাষ্প গ্রহণ করবেন।
আর এই চার বার উষ্ণ বাষ্প গ্রহণ করলে শরীরে করোনার প্রকোপ অনেকাংশে আটকানো সম্ভব।তবে কতক্ষণ সময় ধরে এই উষ্ণ নেবেন?সে বিষয়ে অবশ্য শরীরের ক্ষমতা অনুযায়ী ১ থেকে ৪ মিনিট পর্যন্ত নিতে পারবে বলে জানা গেছে।মহামারী আতঙ্ক পুলিশ কর্মীদের গ্রাস করলেও ক্যানিং থানায় তাঁরা যুদ্ধকালীন পরিস্থিতির মতো কাজ করে চলেছে।
শনিবার ক্যানিং থানায় ভেপার কিয়স্ক বসায় পুলিশ কর্মীদের মনোবল আরো কয়েক গুণ বাড়লো বলে ক্যানিং থানার এক পুলিশ জানায়।পুলিশ কর্মীরা বলেন ‘প্রায় ২৪ ঘন্টা ডিউটি করতে হয়। বিরামহীন ডিউটির সময় কে কখন কোথায় যাচ্ছেন ঠিক নেই। তারপর দুষ্কৃতিদের ধরপাকড় রয়েছে। করোনায় কে আক্রান্ত আর কে আক্রান্ত নন প্রাথমিক ভাবে বোঝা মুশকিল। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে পাশাপাশি থানার মধ্যে ভেপার কিয়স্ক মেশিন বসায় অনেকাংশে বিপদের হাত থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে।

Post a Comment