বাড়ির দরজায় আগুন লাগানোয় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

বাড়ির দরজায় আগুন লাগানোয় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;   বাড়ির দরজায় আগুন লাগানোয় জড়িত থাকার অভিযোগে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে  ভাতার থানার আড়াগ্রাম এলাকায়। ধৃতদের নাম উত্তম দাস ওরফে গোপ ও হারু দাস। আড়াগ্রামেই তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, আড়াগ্রামের এক গৃহবধূকে দিনকয়েক আগে গ্রামেরই কয়েকজন কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।


 শুক্রবার ভোরে গৃহবধূর শাশুড়ি ঘরের বাইরে বেরিয়ে দেখেন, দরজায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভান। পরেরদিন সকালে পরিবারের তরফে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। শনিবার বর্ধমান আদালতে পেশ করা হলে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.