কোচবিহারে তৃণমূলকর্মী ওপর হামলা
দি নিউজ লায়ন; এবার আক্রান্ত তুফানগঞ্জ মহকুমার লোহার গাড়ি এলাকার তৃণমূলকর্মী স্বপন সরকার। মঙ্গলবার সকালে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার সদস্যরা লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্বপন বাবু স্ত্রী বলেন, লোহার গাড়ি এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর করেছে বিজেপি মহিলা মোর্চা সদস্যরা। সেই সঙ্গে তার বাড়ি ও ভাঙচুর করা হয়। রবিবার ফল প্রকাশের পর থেকেই নানানভাবে উত্তপ্ত হয়েছে তুফানগঞ্জ এবং নাটাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা। তৃণমূলের অভিযোগ কোচবিহারের পুলিশ সুপারের নিষ্ক্রিয়তাতেই বিজেপির দুষ্কৃতীরা একের পর এক তৃণমূল নেতা কর্মীর বাড়িতে হামলা চালাচ্ছে।
কোচবিহারের এমন একটি জায়গা নেই যেখানে বিজেপির মস্তান বাহিনী তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করে নি বা তৃণমূল পাটি অফিসে হামলা হয়নি। শতাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অথচ একাধিকবার জেলার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও তিনি কার্যত নীরব দর্শক হয়ে রয়েছেন তার মদতেই একের পর এক হামলার ঘটনা ঘটছে নির্বাচনের সময় থেকে কার্যত কোচবিহার জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি অথচ প্রশাসনের কোনো ভূমিকা নেই।

Post a Comment