উস্তিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন - The News Lion

উস্তিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

 


দি নিউজ লায়ন;   দক্ষিণ 24 পরগনার উস্তিতে এক তৃণমূল কর্মীকে গুলি করে নৃশংস ভাবে খুন করল ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা।  সোমবার রাতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত তৃণমূল কর্মীর নাম সৌরভ বর (২২)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার বলরামপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোটের তৃণমূল ভালো ফল করায় সৌরভ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সোমবার রাতে আনন্দ করছিল নিজেদের মধ্যে সেই সময় আচমকা 10 থেকে কুড়ি জন সশস্ত্র দুষ্কৃতী হানা দেয় সৌরভ কে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা।


 গুলিবিদ্ধ অবস্থায় সৌরভকে উদ্ধার করে স্থানীয় বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মগরাহাট পশ্চিম কেন্দ্রে জয়ী তৃণমূল  প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা জানান বলরামপুরে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে।এমন ধরনের ঘটনা খুবই দুঃখজনক।মৃতের পরিবারের পাশে সব সময় তৃণমূল আছে।পুলিশ প্রশাসনকে বলা হয়েছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এদিনের হামলার পেছনে রয়েছে বিজেপি এবং আই এস এফ এর দুষ্কৃতীরা। উস্তি ছাড়াও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই দুষ্কৃতী বাহিনী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.