প্রায় এক সপ্তাহ পর নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী উদ্ধার - The News Lion

প্রায় এক সপ্তাহ পর নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী উদ্ধার

 


দি নিউজ লায়ন;  প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর নবম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ফারাক্কা স্টেশন থেকে উদ্ধার করলো পুরাতন মালদা থানার স্পেশাল পুলিশের দল। ওই নাবালিকাকে দিল্লির কোন এক অজ্ঞাত যুবক পাচার করার উদ্দেশ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ওই নাবালিকা ছাত্রীকে ফারাক্কা স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার করেছে পুলিশ। যদি এই ঘটনায় অভিযুক্ত পাচারকারী কোন হদিস পায় নি পুলিশ। তার খোঁজ শুরু করেছে পুরাতন মালদার স্পেশাল পুলিশের দল । পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উদ্ধার হওয়া নাবালিকা ছাত্রীর পরিবার।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুর গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী নাবালিকা প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রী পুরাতন মালদার ওসমানিয়া হাই মাদ্রাসায় পাঠরত ছিল । ২৫ এপ্রিল রাতে মেয়েকে খুঁজে না পেয়ে ২৬ তারিখ পুরাতন মালদা থানায় মেয়ের নিখোঁজের ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা । এরপরই পুলিশ তদন্ত শুরু করে।


নিখোঁজ ছাত্রীর মা রাফিনা বিবি জানিয়েছেন, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিল মে।  প্রাইভেট পড়ে আর বাড়ি ফিরে আসে নি। এরপর খোঁজখবর শুরু করি, কিন্তু কোথাও কোনো হদিস পাওয়া যায় নি । পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি আশেপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর যোগাযোগ শুরু করি। কিন্তু কোনো সন্ধান পায় নি। এরপরই মঙ্গলবার পুরাতন মালদা থানার পুলিশ জানায় আমার মেয়েকে ফারাক্কা স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই ওকে নাকি কেউ বা কারা পাচার করার পরিকল্পনা নিয়েছিল। পুলিশ খুব ভালো কাজ করেছে। আমরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি।

পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নাবালিকা ছাত্রীটি ভিন রাজ্যের কোন এক যুবকের পাচার খপ্পরে পড়ে থাকতে পারে । যদিও বিভিন্ন সূত্র ধরে ওই ছাত্রীর সন্ধান পাওয়ার পর অভিযুক্তের কোন খোঁজ পাওয়া যায় নি। ওই ছাত্রী বেশ কিছু তথ্য পুলিশের কাছে তুলে ধরেছে। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত যুবকের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.