জামুড়িয়ায় নতুন সুর্যোদয় - The News Lion

জামুড়িয়ায় নতুন সুর্যোদয়

 


দি নিউজ লায়ন;  বিরোধীদের সব দাবি, কটাক্ষকে নস্যাত করে দিয়ে আসানসোলে অভূতপূর্ব ফলাফল করল তৃণমূল। জামুড়িয়ায় হল নতুন সূর্যোদয়। আসানসোলের মাটি মলয় ঘটকের ঘাঁটি আরো একবার প্রমান হল।পশ্চিম বর্ধমানে ৯ টি আসনের মধ্যে তৃণমূল ৬ টি আসনে জয়লাভ করল বিজেপির ভাগে পড়ল মাত্র তিনটি আসন। এমনই এক্সিট পোল ৩৬৫ দিনে আগেই পাবলিশ হয়েছে।


দলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে পাণ্ডবেশ্বর যোগ্য জবাব দিয়ে মানুষ বুঝিয়ে দিল স্বার্থপরতার কোন দাম নেই পশ্চিম বর্ধমানে। আসানসোল উত্তর, বারাবনি রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর,দূর্গাপুর পুর্ব আসনে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থীরা। উল্লেখযোগ্য জয় এসেছে রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের। শুধু তাই নয় বাম দুর্গ জামুড়িয়ায় যে আসনে কখনো তৃণমূল জয় লাভ করেনি। ৪৪ বছর পর সেই আসনে বড় জয় এসেছে তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের। রানীগঞ্জের আসনটি গত বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সুদক্ষ ভাবনায় সেই আসনে লড়াই করতে পাঠিয়েছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে।


মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছিলেন তাকে। আর তাপস বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে রানীগঞ্জ আসনটি পুনরায় তৃণমূলের দখলে এল।

বারাবনি আসনে বিধান উপাধ্যায় হ্যাটট্রিক করলেন। শুধুমাত্র কুলটি এবং আসানসোল দক্ষিনে সায়নী ঘোষ স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন। যদিও তৃণমূলের যে ফল হয়েছে তাতে গোটা জেলা জুড়ে তৃণমূল কর্মীদের উল্লাস উচ্ছাস জানান দিচ্ছে তেমনটাই প্রত্যাশিত ছিল। ভোটে জিতে যদিও ভোল পাল্টেছেন অগ্নিমিত্রা পাল। যে মুখ্যমন্ত্রীরকে এত কটাক্ষ করতেন, সেই অগ্নিমিত্রা আজ বললেন মানুষের পাশে থাকতে চাই আর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখব আমাকে কাজের সুযোগ দেন তাহলে ভাল লাগবে।"

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক জানান বাংলার মানুষ জবাব দিয়েছে বিজেপিকে। যারা বড় বড় কথা বলতো তাদেরকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.