পাহাড়ের তিনটি আসনের মধ্যে দুটিতে বিজেপি জয়ী
দি নিউজ লায়ন; গোর্খা জনমুক্তি মোর্চার দুই গোষ্ঠীর ভোট কাটাকাটির অঙ্কে পাহাড়ের তিনটি আসনের মধ্যে দুটিতে জয় পেল বিজেপি। দার্জিলিং এবং কার্শিয়াং এ জয়ী বিজেপি। অন্যদিকে কালিম্পং আসনে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় শিবিরের প্রার্থী। ফল বেরোনোর পর অবশ্য গোর্খা শিবিরের দুই নেতা বিমল গুরুং এবং বিনয় তামাং একে অপরকে দায়ী করেছেন।
মোর্চা নেতা বিমল গুরুং ফল প্রসঙ্গে জানান, নির্বাচনের প্রস্তুতির জন্য অল্প সময় পাওয়া গিয়েছিল তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে পাহাড়ের সব অংশের মানুষের মধ্যে পৌঁছে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে আগামী দিনে যে পরিস্থিতি আসুক না কেন পাহাড়ের মানুষের সঙ্গে থাকবে গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবিরের বক্তব্য বিজেপির বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করলে সুবিধা হতো কিন্তু কিছু কারণে সেটা সম্ভব হয়নি যে কারণে এই ধরনের ফলাফল হয়েছে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করতে হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন হতাশ হওয়ার কোনো জায়গা নেই ফলাফল বিশ্লেষণ করে ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই হবে।

Post a Comment