পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনের মধ্যে তৃণমূল ১৩ টি আসনে ও বিজেপি দুটি আসনে জয়ী - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনের মধ্যে তৃণমূল ১৩ টি আসনে ও বিজেপি দুটি আসনে জয়ী

 


দি নিউজ লায়ন;   জেলার ১৫ টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৩ টি আসনে ও বিজেপি ২ টি আসনে জয় লাভ করেছে।পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কেন্দ্রে অভিনেত্রী  জুন মালিয়া,শালবনি কেন্দ্রে শ্রীকান্ত মাহাতো, গড়বেতা কেন্দ্রে উত্তরা সিংহ হাজরা,কেশপুর কেন্দ্রে শিউলি সাহা,চন্দ্রকোনা  কেন্দ্রে অরুপ ধাড়া,দাসপুর কেন্দ্রে মমতা ভুঁইয়া,ডেবরা কেন্দ্রে হুমায়ুন কবীর, পিংলা কেন্দ্রে অজিত মাইতি,সবং কেন্দ্রে ডাক্তার মানস ভুঁইয়া,খড়গপুর গ্রামীণ কেন্দ্রে দিনেন রায়, নারায়ণগড় কেন্দ্রে সূর্য অট্ট,দাঁতন কেন্দ্রে বিক্রম চন্দ্র প্রধান  ও  কেশিয়াড়ী কেন্দ্র  থেকে পরেশ মুর্মু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয় লাভ করেছেন। খড়গপুর সদর কেন্দ্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ও ঘাটাল কেন্দ্র থেকে শীতল কপাট বিজেপি দলের প্রার্থী হিসেবে জয় লাভ করেছে।


 ২০১৬  সালের বিধানসভা নির্বাচনে  তৃণমূল কংগ্রেস ১৩ টি আসনে  জয় লাভ করেছিল,বিজেপি ও কংগ্রেস একটি করে আসনে জয় লাভ করে ছিল। তবে দিলীপ ঘোষ বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় খড়গপুর সদর আসনটি তে উপনির্বাচন হয়।তাতে তৃণমূলের প্রদীপ সরকার  জয় লাভ করে ছিল।এবার প্রদীপ সরকার কে হারিয়ে মাত্র ৩১১৯ ভোটে বিজেপি দলের প্রার্থী  অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জয় লাভ করে।অপর দিকে ঘাটাল এর দুই বারের তৃণমূলের বিধায়ক শংকর দোলাই মাত্র এক হাজার ভোটে বিজেপি দলের প্রার্থী শীতল কপাট এর কাছে পরাজিত হয়।


 তবে গত লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে তৃনমূল এগিয়ে ছিল। অপরদিকে  গত লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা সত্বেও মেদিনীপুর,গড়বেতা,ডেবরা,দাঁতন,নারায়ণগড়,কেশিয়াড়ী তে এগিয়ে থাকা সত্বেও বিজেপি বিধানসভা নির্বাচনে জয় লাভ করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন কি কারণে ওই দুটি আসনে দলের প্রার্থীরা সামান্য ভোটে হেরেছেন তা খতিয়ে দেখা হবে।তৃণমূল কংগ্রেসর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে বিজেপিকে প্রত্যাখ্যান করায় তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সেই সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের  শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.