মমতাকে ধন্যবাদ আনন্দ বর্মনের পরিবারের - The News Lion

মমতাকে ধন্যবাদ আনন্দ বর্মনের পরিবারের

 


দি নিউজ লায়ন;   চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পাঠানটুলি তে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় আনন্দ বর্মনের। ঘটনার পর থেকেই আনন্দকে দলীয় সমর্থক বলে দাবী করে বাজার গরম করতে নেমে পরে স্থানীয় ভাজপা নেতৃত্ব শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 নিরীহ গ্রামবাসীর মৃত্যু নিয়েও নির্লজ্জ রাজনীতি করেছিল বিজেপি। যদিও যে আনন্দ বর্মনকে নিজেদের সমর্থক কর্মী বলে দাবি করেছিল ভাজপা ভোট মিটতেই তাকে ভুলে গিয়েছে তারা কিন্তু কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙ্গায় গিয়ে শীতলপাটির চার শহীদের পাশাপাশি আনন্দ বর্মনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পালন করেছেন মুখ্যমন্ত্রী।


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ওই নিহত পাঁচজন যুবকের পরিবারের একজন করে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এই ঘোষণার পরেই শুক্রবার সকালে নিহত আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন, এবং দাদা গোবিন্দ বর্মন ও মামা জগদীশ বর্মন ও 126 নম্বর বুথে নিহত মনিরুজ্জামান, হামিদুল মিয়া, ছামিনুল হক এর পরিবার সকাল-সকাল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে যান। পার্থ প্রতিম রায় জানান, কারো বোনের কারোর স্ত্রীর, কারোর ভাইয়ের চাকরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে। পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। দোষীদের শাস্তি হবে। 


এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বলেন,  মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন শীতলকুচি গুলি কাণ্ডে নিহতদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক মানবিক মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয় সকলের জন্য মুখ্যমন্ত্রী। তাই শুধু চারজনকে নয় পাঁচ জনের পরিবারকে হোম গার্ডের চাকরি দেবেন বলে মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন।   পাশাপাশি  পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আগেই দেওয়া হয়েছে বলেও জানান পার্থ বাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.