সুদের টাকা ঠিকমতো দিতে না পারায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল পাওনাদারের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; সুদের টাকা ঠিকমতো দিতে না পারায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল পাওনাদারের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ভাসিলিয়া রনখোলা এলাকায়। পোচো ঘোষ নামে পাওনাদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধূ। ঘটনার তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে গৃহবধূ অঞ্জলি মজুমদার থাকেন দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাসিলিয়া রণখোলায়। গত ৮ বছর ধরে সে বাপের বাড়িতেই থাকেন । রোজগারের জন্য অঞ্জলি পাড়ায় পাড়ায় ঘুরে জামা কাপড় বিক্রি করেন।
ব্যাবসার জন্য তিনি ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন রনখোলা এলাকার মুরগির ব্যাবসায়ী পোচো ঘোষের কাছ থেকে। ধার নেওয়ার পর থেকে ছয় মাস ধরে সুদের টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু এক বছর আগে লকডাউনের জেরে অঞ্জলির ব্যাবসা বন্ধ হয়ে যায়।এরফলে নিয়মিত ভাবে পাওনাদারের সুদের টাকা দিতে পারেন নি অঞ্জলি।কিন্তু পাওনাদারের চাপে কয়েক দিন আগে তিনি আসল টাকাটা ফেরত দিতে গিয়েছিলেন।
কিন্তু সুদ সহ আসল টাকা ফেরতের দাবি করেন পাওনাদার পোচো ঘোষ।অভিযোগ সুদের টাকা না দেওয়ায় অঞ্জলিকে অকথ্য ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ পাওনাদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ।তাকে মারধরও করা হয়েছে বলেও অভিযোগ। অঞ্জলি বলেন সুদ সমেত টাকা ফেরত দিতে না পারার জন্য পাওনাদার পোচো ঘোষ এবং তার স্ত্রী মিলে আমাকে ব্যাপক মারধর করে। কিল চড় ঘুসি মারে। তারা অকথ্য চাষায় গালিগালাজও করে।আমার অসুস্থ্য দিদি প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। পাওনাদার পোচো ঘোষ অবশ্য জানিয়েছে মারধরের অভিযোগ ভিত্তিহীন।

Post a Comment