বন্ধ ঘরের ভেতর থেকে এক ব‍্যক্তির পচা গলা দেহ উদ্ধার - The News Lion

বন্ধ ঘরের ভেতর থেকে এক ব‍্যক্তির পচা গলা দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;    বন্ধ ঘরের ভেতর থেকে এক ব‍্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।  স্থানীয় সুত্রে জানা গেছে, অশীতিপর মনোজ সরকার রায়গঞ্জের ১নং ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায় বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী ও দুই ছেলে বাইরে থাকেন। শুক্রবার দুপুরে খাবার দিতে এসে অনেক ডাকাডাকি করেও মনোজ বাবুর কোনো সাড়া না পেয়ে এবং ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় হোম ডেলিভারি বয় এলাকাবাসীদের জানালে স্থানীয়রা বাড়ির জানালা দিয়ে উঁকি দিতেই মনোজের মৃতদেহ দেখতে পান।


 প্রতিবেশীদের দাবী,বার্ধ্যক্যজনিত কারন থাকলেও কোভিডের কারনেও তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ তাদের। এদিকে প্রতিবেশীরা মৃতের স্ত্রী ও দুই ছেলের সাথে যোগাযোগ করলেও তারা এই মুহুর্তে আসা সম্ভব নয় বলে জানানোয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানান বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশও।


 পৌরসভা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ সরকারের মৃতদেহ সৎকার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে পচাগলা মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে। এলাকা দুর্গন্ধমুক্ত ও স্যানিটাইজ করার জন্য পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ ময়না তদন্ত করলে ওই বৃদ্ধের মৃত্যুর কারন স্পষ্ট হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.