ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার ২

 



দি নিউজ লায়ন;  ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিস। জানা গিয়েছে, এই দুজনকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, কর্মসূত্রে নরেন্দ্রপুর এলাকায় এক যুবকের সঙ্গে আলাপ হয় দুজনের। নিজেদের কাছে কোনও নথি না থাকায় তাঁর নামে একটি সিম কার্ড তোলেন কৌশিক বিশ্বাস এবং দেবু দাস মজুমদার নামে ওই দুজন। তারপরই ওই নম্বর থেকে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয় বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই নড়েচড়ে বসে বারুইপুর পুলিস জেলার সাইবার থানা।


 তার ভারপ্রাপ্ত আধিকারিক  নরেন্দ্রপুর থানাকে সব রকম ভাবে সাহায্য করেন। তদন্তে  জানা যায়, ওই দুই যুবক নরেন্দ্রপুর থেকে ওই পোস্ট করলেও তাদের বাড়ি দত্তপুকুরে। সেই মত মামলা রুজু করে বৃহস্পতিবার রাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। চরম বিদ্বেষী মনোভাব থেকেই এই পোস্ট করা হয়েছিল বলে জেরায় ধৃতরা জানিয়েছেন বলে পুলিস সূত্রে খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.